সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
দুই দিনের সরকারি সফরে আজ শনিবার দুপুরে সিলেটে আসছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সিলেটে কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার দুপুরে সিলেট ডা.শহীদ শামসুদ্দিন কভিড হাসপাতাল পরিদর্শন। পরদিন রবিবার সকালে হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রাম কার্যক্রম সরেজমিনে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন।
এছাড়া ওই দিন বিকেল ৩টায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রিসলভ্ টু সেইভ লাইফ ইউএসএ’র সহায়তায়, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তত্বাবধানে সংশ্লিষ্টদের নিয়ে সেমিনারে অংশ নিবেন তিনি। পরে ওই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ফ্লোরা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। গত মার্চ মাস থেকে তার নেতৃত্বেই করোনা বিষয়ক সংবাদ সম্মেলন প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় আইইডিসিআর ভবনে অনুষ্ঠিত হতে থাকে।
গত ১৩ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি