সিলেট | |
প্রকাশিত: 3:54 PM, October 3, 2020
প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লায় স্টার লাইন পরিবহনের একটি বাসের সাথে উল্টা পথে আসা মাইক্রোবাসের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৫জন যাত্রী। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকামখী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধারের পর ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ সময় মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি