রায়হান হত্যা: ইনচার্জসহ ৪ পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩

প্রকাশিত: 6:25 PM, October 12, 2020

রায়হান হত্যা: ইনচার্জসহ ৪ পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদের (৩৪) মৃত্যু হওয়ার বিষয়ে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

এসএমপি’র উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে প্রাথমিক তদন্তের ফলাফল বিশ্লেষণ করে বিকাল সাড়ে ৩টার দিকে এক আদেশে চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।

বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া ছাড়া বরখাস্ত হওয়া অন্য তিনজন হচ্ছেন- এএসআই তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদ। আর প্রত্যাহার করা তিনজন হচ্ছেন- এএসআই আশীক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজীব হোসেন।

পুলিশের একটি সূত্র জানায়, বরখাস্ত ও প্রত্যাহার করা সাতজন পুলিশ সদস্য নিয়ে আরেক দফা তদন্ত চলছে। এ তদন্তের পর এদের মধ্য থেকে রায়হান হত্যা মামলায় আসামি করা হতে পারে।

আরও পড়ুন  নবীগঞ্জ দূর্গতদের মাঝে নগদ অর্থ বিতরন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ