রায়হান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

রায়হান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিলেটে মানববন্ধন

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম, সিলেট।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি কামরান হোসেন হেলালের সভাপতিত্বে এবং ন্যাশনালিস্ট এডুকেশন ট্রাস্ট, সিলেট এর সভাপতি আবু বকর ছিদ্দিক ও নির্ঝর রায় এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদল এর সদস্য সচিব মকসুদ আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন- অলিউর রহমান অলি, এমদাদুল হক স্বপন, আবু সালেহ মো. তাহের, আজমল হোসেন তুহিন, কামরুল হাসান, মিজানুর রহমান পাবেল, হাসান মঈন উদ্দিন আহমেদ ময়নুল, রনি কুমার সিনহা, আব্দুর রহিম মতসির, মুজিবুর রহমান মুজিব, আব্দুল হাসিব, তাহসিন মেহেদী প্রিন্স, মিনার হোসেন লিটল, কবির চৌধুরী উজ্জ্বল, সাহেদ আহমদ হুমায়ুন রশিদ, সজিব আহমদ, সোহানুর রহমান সামাদ, তাজুল ইসলাম, জুনায়েদ আহমেদ রাফি, আলেক হুসাইন, ইমরান আহমদ ফাহিম আহমদ, আব্দুল ওয়াহিদ, ফাহাদুল ইসলাম, ওয়াহিদ রানা, রুহুল আমিন রুহুল, মকবুল আহমদ আতিকুল ইসলাম, পাবেল আহমদ, জহির আহমন, সায়েম, রায়হান, রাশেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ