সিলেট | |
প্রকাশিত: 10:15 PM, October 25, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সগুনা ইউপি চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহিষলুটি মহা সড়কে চলন্ত গাড়ীর সাথে মোটর সাইকেল ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত টি এম কামরুল হাসান (৩৫) উপজেলার কুন্দইল গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে ও সগুনা ইউপি চেয়ারম্যান টি এম আব্দুলাহলে বাকির ছোট ভাই।
টি এম কামরুল হাসান সগুনা ইউপি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইসহাক-তফের আলী কারিগরি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।
মৃত্যুকালে ৩ বছর বয়সী শিশু কণ্যা ও স্ত্রীসহ অনেক গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান মুঠোফোনে দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি