সুনামগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: 2:23 PM, November 5, 2020

সুনামগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ী পূর্বপাড়ায় নিজ বাড়ির পেছন থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক জুনু মিয়া (৩৩) সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকার মৃত তারা মিয়ার ছেল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুনু মিয়া মাইজবাড়ি এলাকায় মিস্ত্রির কাজ করতেন। গতকাল বুধবার রাতে জুনু মিয়ার ছোট ভাইয়ের ছেলে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে শিশুটির সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করে দিয়ে রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন জুনু মিয়া।

 

আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

 

সকালে বাড়ির পেছনে বস্তাবন্দি লাশ দেখতে পান স্বজনরা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে জুনু মিয়ার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন  সরাইলে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

নিহত জুনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি খুনিদের ফাঁসি চাই।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘আসলে ঘটনাটি খুব দুঃখজনক। কে বা কারা তাকে হত্যা করেছে এখনো তা নিশ্চিত নয়। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ