ছাতকে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 6:11 PM, November 9, 2020

ছাতকে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার সাদারাই থেকে বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মোঃ রিপন মিয়া (২৩) উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের মোঃ মীরা মিয়ার ছেলে ।

রবিবার (০৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই-গণিপুর রাস্তার খান জেনারেল ষ্টোরের সামনে অভিযান চালায় র‌্যাব-৯ । মেজর মো.শওকাতুল মোনায়েম ও এএসপি বসু দত্ত চাকমার সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী রিপন মিয়াকে গ্রেফতার করে ।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি একেএম কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করেছে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ