সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
হিমালয় সংলগ্ন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমশীতল বাতাস ও প্রচণ্ড শীতের কারণে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় দেশের এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
বিগত কয়েক সপ্তাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এ জেলায়।
উত্তরে হিমালয় কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের স্থায়িত্ব বেশি থাকে। শীতের বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সীমান্ত এ জেলায়। এবারও শুরু হয়েছে শীতের দাপট। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডা। সেই সঙ্গে কুয়াশা পড়তে শুরু করে। মাঝরাতে বৃষ্টির মতো পড়ে কুয়াশা। ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে বিভিন্ন এলাকা। সকালে তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। তবে সকাল ৭-৮ টার মধ্যেই সূর্যের দেখা মিলছে। দুপুর পর্যন্ত সূর্যের তাপ কিছুটা থাকলেও বিকেল গড়াতেই কমে আসে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ দেশের এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি