সিলেট | |
প্রকাশিত: 6:41 PM, December 7, 2020
প্রতিনিধি, নবীগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসির বাসচাপায় নিহত বেড়ে দাড়িয়েছে আটজনে । আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলার ফুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উপজেলার ফুলতলী বাজারে পৌঁছলে পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী মারা যান। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। বিকাল ৫টার দিকে অটোরিকশার চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও একজন শিশু। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওসি এরশাদুল হক ভূঁইয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি