ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো শিশুর

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো শিশুর

প্রভাতবেলা ডেস্ক:

বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মিতা আক্তার মৌ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত মৌ একই উপজেলার গাজীরচর গ্রামের আনোয়ার হোসেন রাঢ়ির মেয়ে।

মরদেহ ‍উদ্ধার করা উজিরপুর মডেল থানার এসআই মো. মাহবুব জানান, মৌ তার ছোট ভাই-বোনদের নিয়ে হস্তিশুন্ড কাজীরা এলাকায় নানাবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ভাই-বোনদের সঙ্গে ইজিবাইকে পার্শ্ববর্তী হস্তিশুন্ড বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৌ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ