চট্টগ্রাম কালুরঘাট বিসিকে ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

চট্টগ্রাম কালুরঘাট বিসিকে ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম♦চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প নগরীর কাদের ট্রেডিং নামের একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে তিনটি ইউনিটের মোট নয়টি গাড়ি গিয়ে শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ফোম কারখানার অন্তত ১৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত সুত্রে প্রকাশ। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস সুত্র জানিয়েছে। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস সুত্র জানিয়েছে।

 

সুত্রে জানা গেছে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে নগরীর কালুরঘাট বিসিক বাদামতল এলাকার কাদের ট্রেডিং নামের একটি ফোম কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার সাংবাদিকদের জানান, কাদের ট্রেডিং নামের একটি ফোম কারখানায় রাত ১০টা ৪৫র মিনিট নাগাদ আগুনের সুত্রপাত হয়। পরে আগুন পাশের বার্জার গোডাউনেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৯ গাড়ি কাজ করে। পরিস্থিতি ভয়াবহ হলে এলাকার নিরাপত্তায় দামপাড়া পুলিশ লাইন থেকেও অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে আসে।

আরও পড়ুন  শাবিতে ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

 

 

 

তিনি ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে আরো জানান প্রাথমিকভাবে কাদের ট্রেডিং ১৩ কোটি টাকা ক্ষতি হয়েছে ।ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সুত্র জানান, বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কালুরঘাট শিল্প এলাকার কাদের ট্রেডিং নামক ফোম কোম্পানির প্রতিষ্ঠানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্য্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে তিনটি ইউনিটের মোট নয়টি গাড়ি গিয়ে শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস সুত্র জানিয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ