সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে সিএনজি চাপায় নাইম আহমেদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত নাইম জেলার ছাতক উপজেলার মনিরগাতি গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর পয়েন্টের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান বাড়ির পাশে বদলপুর পয়েন্টে রাস্তার পাশ দিয়ে ঐ শিশুটি যাওয়ার পথে একটি যাত্রীবাহী সিএনজি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে শিশুটি গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আশারফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোন সিএনজি এই শিশুটিকে চাপা দিয়েছে পুলিশ খোঁজ নিয়ে দেখছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি