সিলেট | |
প্রকাশিত: 3:16 PM, January 28, 2021
প্রতিনিধি, মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে বসতঘর থেকে তামান্না আক্তার মনি (২০) নামের এই নারী শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তামান্না মৌলভীবাজার সদর উপজেলার জালুয়াবাদ গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত দুই মাস যাবত উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে অলি মিয়ার বাড়িতে ভাড়া থেকে যমুনা কোম্পানিতে চাকুরী করতেন। সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হয়। প্রতিনিয়ত সংসারে অভাব-অনটন আর ঝগড়া লেগেই থাকত। রাতে কোন এক সময় এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা।
এদিকে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি