সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১৬২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৮৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯২ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ দশমিক ৫৩ শতাংশ। নতুন যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ জন আর নারী দু্জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি