সিলেটে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

প্রকাশিত: 4:58 PM, February 14, 2021

সিলেটে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে মাদকের বিরুদ্ধে চলছে র‌্যাবের সাঁড়াশি অভিযান। শাহপরাণ এলাকা থেকে ফেনসিডিলের বড় একটি চালান জব্দ করেছে র‌্যাবের টহল দল। এ সময় দুইজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

রোববার ভোরে শাহপরাণ থানার মোহাম্মদপুর এলাকা থেকে ৭৪১ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে র‌্যাব। র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হচ্ছে, জকিগঞ্জের মানিকপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে বাছিত আহমেদ (২৭) ও মোগলাবাজার থানাধীন কুচাই সারপিন গ্রামের মৃত নাজিম উদ্দিন আহমেদের ছেলে হাসান মিয়া (৩৫)।

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ২ ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও ফেনসিডিল জব্দ করে র‌্যাব।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন  শীঘ্রই শহীদ তুরাব চত্বর বাস্তবায়ন হবে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ