সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। যাদেরকে ইয়াবাকারবারি বলে দাবি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভোরে উপজেলা সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় নাফ নদীর পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিজিবি-২ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্দুকযুদ্ধে দুই ইয়াবাকারবারি নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুব্রদেব জানান, ভোরের দিকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন বিজিবি সদস্যরা। তবে তার আগেই তাদের মৃত্যু হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি