করোনায় আজও ২৬ মৃত্যু, শনাক্ত ১৭১৯

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

করোনায় আজও ২৬ মৃত্যু, শনাক্ত ১৭১৯

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১ হাজার ৭১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

এর আগে গতকাল সোমবারও ২৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৭৭৬ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।

 

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ।

 

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।

আরও পড়ুন  টি-টোয়েন্টি নয়, টেস্টে নেতৃত্ব দিতে চান মাশরাফি

 

দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে গত চার সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ