সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় এহতেশামুল হক শাহিন (৪২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন।
রোববার (২১ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শাহিন লরিফর গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এহতেশামুল হক শাহিন হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী। ঘটনার দিন রাতে তিনি জরুরি কাজ শেষে ঢাকা থেকে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পাশে ওৎ পেতে থাকা ৪ জন দুর্বৃত্ত রাস্তায় কলাগাছ ফেলে তাদের গতিরোধ করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাথে থাকা সবকিছু নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে অটোরিকশার চালক বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকজন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় তদন্তের স্বার্থে সন্দেভাজন দুজনকে আটক করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি