সিলেটের লালাবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

প্রকাশিত: 7:28 PM, March 31, 2021

সিলেটের লালাবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন ।

বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। আর দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ নিয়ে এখন পর্যন্ত মর্মান্তিক এ দুর্ঘটনায় মারা গেলেন তিনজন।

নিহতরা হলেন- সিলেটের ওসমানীনগরের নিজ কুরুয়া এলাকার মৃত তহির উল্লাহর ছেলে অটোরিকশা চালক শামীম মিয়া (৩৫), বিশ্বনাথের চানসিকাপন গ্রামের হোমিও ডাক্তার চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তাদের মেয়ে কামরুন নেছা শিপা (২০)।

আরও পড়ুন  বিএনপির ‘অসহযোগ’ কর্মসূচি আসছে

ঘটনার প্রত্যক্ষদর্শী ডা. এনামুল হক জানান- লালা বাজার এলাকায় হবিগঞ্জ এক্সপ্রেস বাসটি প্রথমে তাদের অটোরিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশা স্লিপ খেয়ে রোড থেকে সরে গেলে সামনের আরেকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে অন্য একটা ক্যাভার্ড ভ্যানের নিচে ঢুকিয়ে দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ৩ জন নিহতের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সিএনজি অটোরিকশা এবং হবিগঞ্জ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ