সিলেট | |
প্রকাশিত: 1:46 PM, April 13, 2021
প্রভাতবেলা ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন জারি করেছে সরকার। এতে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু এই প্রাদুর্ভাবের মধ্যে যাদের জরুরিভিত্তিতে বাইরে যাওয়া প্রয়োজন, তাদের জন্য ‘মুভমেন্ট পাস’ এর ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ।
আগামীকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
‘মুভমেন্ট পাস’ধারী ব্যক্তিরা সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাচ্ছেন না। শুধু জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেওয়া হবে এ পাস। তারা এই পাস ব্যবহার করে নিজেদের কাজে বের হতে পারবেন।
আজ সোমবার (১২ এপ্রিল) পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে ‘মুভমেন্ট পাস’ কার্যক্রম। জরুরি পণ্য পরিবহন, সেবাদাতা, ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।
পুলিশ সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসাকাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহণ ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
পাসটি পেতে আবেদনের জন্য ক্লিক করতে পারেন এই সাইটে- https://movementpass.police.gov.bd/

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি