সাংবাদিক কবীর আহমদ সোহেলের পিতার মৃত্যুতে ড. এনামুল হক চৌধুরীর শোক

প্রকাশিত: 2:06 PM, April 25, 2021

সাংবাদিক কবীর আহমদ সোহেলের পিতার মৃত্যুতে ড. এনামুল হক চৌধুরীর শোক

প্রভাতবেলা ডেস্ক:

দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল ও সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেলের পিতা মাওলানা ফরীদ উদ্দীন আহমদের এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী।

এক শোক বার্তায় তিনি মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

শোক বার্তায় তিনি বলেন, সিলেটের সিনিয়র সাংবাদিক কবীর আহমদ সোহেলের গর্বিত পিতা নগরীর ২৪নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফরীদ উদ্দিন আহমদের মৃত্যুতে আমরা একজন প্রবীণ আলেমকে হারালাম। তিনি আজীবন মানুষকে কুরআন ও হাদীসের সুমহান শিক্ষা দিয়ে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। পরিবারের প্রতি গভীর জানাই গভীর সমবেদনা। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ