সিলেট | |
প্রকাশিত: 2:22 PM, May 11, 2021
প্রভাতবেলা ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী সিনোভ্যাক ভ্যাকসিনের পাঁচ লাখ ডোজ টিকা আনতে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান সি-১৩০জে।
মঙ্গলবার (১১ মে) সকাল ৮টা ১২ মিনিটে চীনের পথে যাত্রা শুরু করে বিমানটি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
চলতি মাসের শুরুতে উপহার হিসেবে চীনের দেওয়া ৫ লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে চীনের উদ্যোগে ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ প্লাটফর্মে যুক্ত হতে গত ২২ এপ্রিল রাজি হয় বাংলাদেশ। এই প্লাটফর্মে রয়েছে চীন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি