সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের পাঠানটুলা এলাকায় ছুরিকাঘাতে ওয়েন্টাও ওয়েই (৪৮) নামে এক চীনা নাগরিককে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টায় ওই এলাকার বি ব্লকের নিবাস-১১-৯ নং বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ চীনা নাগরিক কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকাল ৮টার দিকে দুই চীনা নাগরিকের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওয়েন্টাও ওয়েই।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, নাস্তা করার পর কে আগে হাত ধুবেন সেটি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন ওই চীনা নাগরিক। তাকে ছুরিকাঘাত করেছেন চাও নামে আরেক চীনা নাগরিক। তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি