পরীমণির অন্যতম সহযোগী জিমি আটক

প্রকাশিত: 12:25 AM, August 7, 2021

পরীমণির অন্যতম সহযোগী  জিমি আটক

চিত্রনায়িকার পরীমণির অন্যতম সহযোগী কসটিউম ডিজাইনার জিমিকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) রাতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গুলশানের একটি শুটিং স্পট থেকে জিমিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

 

ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, জিমিকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে পরীমণির সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

 

আরো পড়ুন:

পরী- পিয়াসা -মৌ সিআইডিতে

 

জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় সফর সঙ্গী ছিলেন কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি। ওই সময়ে পরীমণির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমিকে উপস্থিত থাকতে দেখা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ