হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

প্রকাশিত: 9:40 PM, August 7, 2021

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া।  ধস সামলে প্রথম জয় অস্ট্রেলিয়ার।

সম্বল যখন মাত্র ১০৪ রান, তখন লড়াই করাটাই অনেক বড় ব্যাপার। তবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের এ উইকেটে, এ কন্ডিশনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের দুর্দশার ব্যাপারটাই হয়তো ম্যাচের মাঝপথে একমাত্র আশা ছিল বাংলাদেশের। তবে ড্যান ক্রিস্টিয়ানের ঝড়, মাঝে অস্ট্রেলিয়ার নাটকীয় ধস পেরিয়ে শেষ পর্যন্ত সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ে সম্ভাব্য ধবলধোলাই-ও আটকাল সফরকারীরা। ৬ বল ও ৩ উইকেট বাকী রেখে তারা পেরিয়ে গেছে বাংলাদেশের স্কোর।

এদিনও শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে চতুর্থ ওভারে সাকিবের ওপর ঝড় বইয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ান। মেরেছিলেন ৫ ছয়। তবে এরপরই যেন আবার থমকে গেল অস্ট্রেলিয়া। পরের ৯ ওভারে মাত্র ২৮ রান তুলতেই অস্ট্রেলিয়া হারিয়েছিল ৫ উইকেট। বেশ ভালোভাবেই লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ।

অবশ্য ১০৪ রানের পুঁজি মানে একটা ছোটখাট ইনিংসেই শেষ হয়ে যেতে পারে সব। অ্যাশটন অ্যাগারের সমানসংখ্যক বলে ২৭ রানের ইনিংস করল সে কাজটিই। শেষদিকে শামীম হোসেনের দুর্দান্ত ক্যাচে অ্যাগার ফিরলেও ততক্ষণে বেশ দেরীই হয়ে গেছে বাংলাদেশের।

আরও পড়ুন  জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

মোস্তাফিজ এদিনও ছিলেন দারুণ, ৪ ওভারে আজও ৯ রান দিয়েছেন তিনি। নিয়েছেন ২ উইকেট। তবে ৪ ওভারে ৫০ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন সাকিব, ক্যারিয়ারে সবচেয়ে বাজে বোলিং ফিগার তাঁর এটিই। সাকিব ছাড়া অন্য দুই নিয়মিত স্পিনার অবশ্য করেছেন আঁটসাঁট বোলিং। মেহেদী ও নাসুম- দুজনই ৪ ওভারে দিয়েছেন ১৭ করে রান। মেহেদী উইকেট নিয়েছেন দুটি, নাসুম একটি।

তবে সম্বল যখন ১০৪ রান, তখন যথেষ্ট হয়নি সেসব।

সর্বশেষ সংবাদ