ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে এক দিনে ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: 12:05 PM, August 9, 2021

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে এক দিনে  ১৭ জনের মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায়  ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে  আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন আজ সোমবার (৯ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জরিনা বেগম (৩৫), হামিদা বেগম (৬১), তাপস (৬২), গফরগাঁওয়ের রুবেল (৪০), রিয়াজুন্নাহার (৭৫), ত্রিশালের মুরশিদা (৫০), মুক্তাগাছার হাসান আলী (৮০), নেত্রকোনা সদরের শাহজাদা (৬৫), পূর্বধলার ফরিদা (৫৩)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফরিদা বেগম (৬৭), সুফিয়া (৬৫), হাজী দেওয়ান (১০১), মুক্তাগাছার ইউসুফ আলি (৬০), নেত্রকোনা সদরের মালেহা (৬০), শেরপুর সদরের আব্দুল মতিন (৫০), সিরাজগঞ্জ সদরের ফজলু (৫০), গাজীপুর শ্রীবর্দীর তাসলিমা (২৫)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪২০ জন ভর্তি হন। এদিকে নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।

আরও পড়ুন  নোয়াখালীতে ধানক্ষেতে গৃহবধূর মাথা-কোমর, বাকী অংশ কই?

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩০৫টি নমুনা পরীক্ষায় ২০৮ জন করোনা শনাক্ত হন।

সর্বশেষ সংবাদ