সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১
প্রভাতবেলা ডেস্ক: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে অজ্ঞাত এক যুবতীর (২২) লাশ। লাশটি হস্তান্তর করার জন্য স্বজনদের সন্ধান চেয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এসএমপির মোগলাবাজার থানা এলাকার শিববাড়ীস্থ প্রগতি সিএনজি পাম্পের পাশ থেকে আহত অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ।
তাকে উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। যুবতীর পরিচয় জানা গেলে মোগলাবাজার থানায় যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি