সিলেট | |
প্রকাশিত: 4:27 PM, August 25, 2021
জামিন পেয়েছেন বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর আদালত দুটি মামলায় জামিন প্রদান করেন এমরান চৌধুরীকে। এসএমপি’র বিমানবন্দর ও কোতোয়ালী থানার ২০১৬ ও ২০১৭ সালের দায়েরকৃত দুটি মামলার পরোয়ানা ছিল এমরান চৌধুরীর বিরুদ্ধে,বলছে পুলিশ।প্রভাতবেলা প্রতিবেদক♦
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যার কিছুক্ষণ আগে সিলেটের গোলাপগঞ্জ থানা-পুলিশ এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করে। মরহুম মাওলানা রশীদ আহমদ এর জানাযা থেকে ফেরার পথেই তিনি গ্রেফতার হন।
আদালত থেকে জামিন লাভের পর এমরান চৌধুরী প্রভাতবেলাকে জানান, আমার বিরুদ্ধে মামলা আমি নিজেই জানিনা। আমি আইনজীবি। কবেকার কিসের এসব মামলা বুঝা মুশকিল। পুলিশ আমাকে ২০১৬ সালের মামলার ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
এমরান চৌধুরী, সহকর্মী আইনজীবি, দলীয় নেতা কর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার গ্রেফতারের খবর পেয়ে থানা , আদালতে হাজারো মানুষের উপস্থিতি আমার প্রতি মানুষের ভালোবাসার বহি:প্রকাশ।
এডভোকেট এমরান চৌধুরী, থানা লকআপের দুরাবস্থার উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, থানা কাস্টডিতে নাগরিক অধিকারের তোয়াক্কা করা হয়না। এটা আওয়ামী দু:শাসনের চরম এক অমানবিকতা।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত গোলাপগঞ্জ থানা কাস্টডিতে ছিলেন এমরান। দুপুরে তাকে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ সিলেট এর আদালতে হাজির করা হয়। সিনিয়র জুনিয়র মিলে প্রায় অর্ধশতাধিক আইনজীবির উপস্থিতিতে এমরান আহমদ চৌধুরীরর জামিন প্রার্থনা করা হয়। আদালত তা মন্জুর করেন। এর কিছুক্ষণ পর আদলত কাস্টডি থেকেই মুক্তি পান তিনি।
এমরান চৌধুরী সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি । তাঁর পৈত্রিক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কলারোয়া গ্রামে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি