সিলেট | |
প্রকাশিত: 4:10 PM, May 7, 2022
বিসিএস জয়ী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অবসরপ্রাপ্ত প্রবীন নাগরিক সংঘ বড়লেখা।নিজস্ব সংবাদদাতা,বড়লেখা♦
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে দু জন শিক্ষার্থী সুমাইয়া এবং শারমিন বিসিএস ক্যাডারে স্থান পাওয়ায় শনিবার তাদের কে সংবর্ধনা দেয় সংগঠনটি।কৃতি শিক্ষার্থী সুমাইয়া গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেছে৷
সংবর্ধনায় ইঞ্জিনিয়ার ( অবঃ) জনাব তালিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন,সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,
বড়লেখার পৌর মেয়র এবং গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল ইমাম মো কামরান চৌধুরী,দক্ষিনভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন,কলাজুরা হাইস্কুলের প্রতিষ্টাতা লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং পঞ্চগ্রাম স্কুলের প্রতিস্টাতা সদস্য জালাল আহমদ,নারী শিক্ষা কলেজের অধ্যক্ষ একে এম হেলাল,
গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার , সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, কাঠালতলী হাইস্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু এবং প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব খায়রুল ইসলাম প্রমুখ।
অনুষ্টান শেষে সংবর্ধিত অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি