বিজয়ের দীপ্ত প্রত্যাশায় তিন্নি

প্রকাশিত: 2:43 PM, May 24, 2023

বিজয়ের দীপ্ত প্রত্যাশায় তিন্নি

প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট♦ কামরুন্নাহার চৌধুরী তিন্নি। সম্ভাবনা দীপ্ত এক নারী সমাজকর্মী। সমাজ আর মানবতার সেবা করাই যার আশৈশব কামনা বাসনা। সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে তিনি মহিলা কাউন্সিলর প্রার্থী। সিসিকি’র সংরক্ষিত ৬নং ওয়ার্ডের ( ১৬,১৭,১৮ সাধারণ ওয়ার্ড) মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

২১ মে রোববার তিন্নি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কামরুননাহার তিন্নি মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের জানান, বিজয়ের লক্ষেই তিনি প্রার্থী হয়েছেন। ওয়ার্ডবাসী তাঁর সাথে রয়েছেন।

কামরুন্নাহার চৌধুরী তিন্নি ২০১৮ সালে সিসিকি নির্বাচনে এই আসনে প্রার্থী হয়েছিলেন। ভোটাররা তাকে ভোটও দিয়েছিল। কিন্তু অসুর শক্তির ছোবলে তাঁর বিজয় ছিনিয়ে নেয়া হয়, জানান তিন্নির স্বামী বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন চৌধুরী জুয়েল।

সর্বশেষ সংবাদ