সিলেট | |
প্রকাশিত: 3:06 PM, July 15, 2023
ইউএসএ ও ইইউ প্রতিনিধিদের সিলেট পুলিশের ভূমিকা অবহিত করা হবে।
শনিবার দুপুরে সিলেট মহানগর জামায়াতের সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। বিষয়টি ব্যাখ্যা করতে দুপুর ১২ টায় জামায়াত সংবাদ সম্মেলনে আহবান করে। শুক্রবার রাতে ঘোষিত স্থানে সংবাদ সম্মেলন করতে বাঁধার মুখে পড়ে জামায়াত। তাৎক্ষণিক স্থান পরিবর্তন করে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত।
সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম লিখিত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, পুলিশের ভূমিকায় সিলেটবাসী বিস্মিত হতবাক। শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচী পালনের অনুমতি না দিয়ে পুলিশ সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করেছে।
ফখরুল বলেন, আগামী ২১ জুলাই জামায়াত একই স্থানে এই সমাবেশ করবে। তিনি আশবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ অনুমতি প্রদান করে গণতান্ত্রিক কর্মসূচী পালনে সহায়তা করবে।
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, পুলিশের ভূমিকা সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের শামিল। বিষয়টি ইউএসএ ও ইইউ প্রতিনিধিদের সাথে বৈঠকে অবহিত করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি