মধ্যনগরে নৌকা ডুবে জেলের মৃত্যু

প্রকাশিত: 11:47 AM, September 4, 2023

মধ্যনগরে নৌকা ডুবে জেলের মৃত্যু

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলের নাম নুরুল ইসলাম ওরফে করু মিয়া (৪৭)।

 

রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সন্মুখের হাওর ছড়ার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান ওই গ্রামের করু মিয়া, আজাহার মিয়া, শাহ্ জাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া। মূহুর্তেই ঝড়ো বাতাসের কবলে পড়ে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশে থাকা জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, শাহ্ জাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়াকে উদ্ধার করতে পারলেও করু মিয়াকে উদ্ধার করতে পারেনি।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে করু মিয়ার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন জানান, ‘ওই ঘটনার সংবাদ পাওয়ার পর মধ্যনগর থানায় একটি জিডি করা হয়েছে এবং ঘটনাস্থলে ফোর্স পাঠানে হয়েছে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ