সিলেটে একসঙ্গে ৪ সন্তানের মা হলেন মমতা

প্রকাশিত: 6:04 PM, September 15, 2023

সিলেটে একসঙ্গে ৪ সন্তানের মা হলেন মমতা

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন দিরাই উপজেলার এক নারী ।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে ৪ নবজাতক ভূমিষ্ঠ হয়। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে। সদ্য ৪ সন্তানের মা হওয়া মমতা দেবী সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর গ্রামের বাসিন্দা সত্তরঞ্জন দেব নাথের স্ত্রী । তাদের সংসারে ৫ বছরের এক মেয়েও রয়েছে ।

 

পরিবার সূত্রে জানা যায়, মমতা দেবী বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিজারের মাধ্যমে ৪ নবজাতক ভূমিষ্ঠ করা হয়। মা এবং নবজাতক সুস্থ রয়েছেন। হাসপাতালের ইনকিউবিটরে রেখে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় পরিবার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ