দোয়ারাবাজারে ডাকাত সর্দার আটক

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

দোয়ারাবাজারে ডাকাত সর্দার আটক

প্রতিনিধি, দোয়ারা বাজার:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আন্তজেলা ডাকাত দলের সর্দার ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (১ অক্টোবর) রাতে আন্তজেলা ডাকাত দলের সর্দার সৈয়দ আলী ওরফে সৈয়দ আহমদকে তার নিজ বাড়ি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের গৌপীনগর (নতুননগর) থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ