সিলেট | |
প্রকাশিত: 8:07 PM, October 3, 2023
প্রতিনিধি, দোয়ারাবাজার:
অভিযানে নেতৃত্ব দেন ছাতক জোনের এএসপি (সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান।
পুলিশ জানায়, সোমবার রাতে প্রথমে মামুন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৩৪টি ভারতীয় ষাঁড়সহ তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে উপজেলার ধর্মপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৩৭টি ভারতীয় ষাঁড় উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি রফিকুল ইসলামসহ তার সহযোগীরা পালিয়ে যায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, উদ্ধারকৃত গরুর আনুমানিক বাজারমূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে। তাদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি