সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
বিশ্বভূবন ডেস্ক:
বৃহস্পতিবার সকালের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।
জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ ইজুতে এই সতর্কতা জারি করা হয়েছে। জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি এই সতর্কতা জারি করে। খবরে বলা হয়েছে, ইজু দ্বীপ জাপানের রাজধানী টোকিওর প্রিফেকচারে অবস্থিত। রাজধানী থেকে এই দ্বীপটি দক্ষিণ দিকে অবস্থিত।
জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সির সতর্কতায় বলা হয়েছে, সুনামির ঢেউয়ের উচ্চতা এক মিটার পর্যন্ত হতে পারে। তবে কেবল ইজু দ্বীপ নয়, জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা এই সুনামি সতর্কতার আওতায় থাকবে বলে জানানো হয়েছে। তবে এ ক্ষেত্রে সুনামির ঢেউয়ের উচ্চতা দশমিক ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।
উপকূলীয় ও নদীর মোহনা অঞ্চলের লোকজনকে মূল ভূখণ্ডের উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি