সিলেট | |
প্রকাশিত: 3:47 PM, October 7, 2023
আনন্দ ঝর্ণা ডেস্ক:
বলিউডে পা দেওয়ার পর টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়েছিল কৃতির। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে ছিলেন তিনি।
তবে কৃতির ভাষ্য আপাতত তিনি সিঙ্গেল। তার কাছে এই মুহূর্তে ক্যারিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা নিজেই বলেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, জীবন সঙ্গী হিসেবে কেমন ছেলে তার পছন্দ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘আমার আপাতত কোনো সঙ্গী নেই। তবে জীবনে একজনকে অবশ্যই প্রয়োজন। তাকে সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমার এমন সঙ্গী চাই, যে আমাকে অনুপ্রেরণা জোগাবে। আর অবশ্যই আমার থেকে লম্বা হতে হবে।’
এদিকে আপাতত কৃতি এখন ব্যস্ত ‘দ্য ক্রু’ সিনেমার শুটিংয়ে। এতে কৃতির সঙ্গে পাশাপাশি দেখা যাবে কারিনা কাপুর, টাবু ও দিলজিৎ দোসাঞ্জকে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি