তজুমদ্দিনে প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

প্রকাশিত: 11:17 AM, October 13, 2023

তজুমদ্দিনে প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

প্রতিনিধি, ভোলা:

আসন্ন শারদীয় দূর্গোৎসব যথাযথ ধর্মীয় মর্যদায় পালন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে তজুমদ্দিনে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) তজুমদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুপন মজুমদার, সাধারণ সম্পাদক বাবু মিঠুল সিং, যুগ্ন সাধারণ সম্পাদক বাবু পিকু কর হিমু ও সাংগঠনিক সম্পাদক বাবু অন্তর হাওলাদার সহ ১৫ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । এ সময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবার পূজায় সবার সাথে আনন্দ ভাগ করে নিবেন এবং পূজা পরিচালনায় সকল সহযোগিতা করা হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে রাজাকারদের কোন ঠাই হবে না।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তজমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান, ওসি (তদন্ত) তারিক হাসান রাসেল, সেলিম রেজা, পিআইও সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান । এ সময় শারদীয় দূর্গা উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদানে আশ্বস্ত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ