সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩
ইসরায়েলিদের আগ্রাসন বন্ধে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার তৌহিদি জনতা উদ্যোগে পৌর শহর এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে আলোচনাসভার আয়োজন করে স্থানীয়রা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, আমরা যে কোনো মূল্যে ফিলিস্তিনিদের শান্তি-নিরাপত্তার আহ্বান জানাচ্ছি। আমেরিকাসহ যেসব দেশ দখলদার ইসরায়েলিদের অনৈতিকভাবে সহযোগিতা করছে তাদের সরে আসার আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে ফিলিস্তিনকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাই।
তারা আরও বলেন, ‘দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। আমরা ইসরায়েল সরকারসহ তার মদদদাতাদের স্পষ্ট বলতে চাই অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর কড়া মূল্য দিতে হবে। বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছেন।’
পৌর সদরের আছাবুন নেছা জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও রাকাব আহমদ শিশিরের পরিচালনায় বক্তব্য রাখেন পাঠাগার মসজিদের খতিব মাওলানা দেলোয়ার আমীনি, আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, জামাল উদ্দিন বেলাল, ডা. ওয়ালীউল্লাহ, মাওলানা আলী আহমদ, সাংবাদিক জুয়েল আহমদ, আলী হোসেন খান, তৈয়বুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি