ক্রিকেটে ব্যতিক্রমী যত আউট

প্রকাশিত: 12:36 PM, November 7, 2023

ক্রিকেটে ব্যতিক্রমী যত আউট
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে আলোচনা কম হচ্ছে না। ক্রিকেট আইনকে সমর্থন করে অনেকে বাহবা দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিবকে। আবার কেউ কেউ এটাকে নেতিবাচক হিসেবেও নিয়েছেন। যদিও ম্যাচ এবং ম্যাচ পরবর্তী সময়ে সাকিব তার এই সিদ্ধান্তের পক্ষে অনড়। *মাঠে ময়দানে ডেস্ক*

 

তবে এই আউট কিছুতেই মানতে পারছেন না লঙ্কান ক্রিকেটার ম্যাথুস। ম্যাচ শেষে সাকিবের সিদ্ধান্তেও নিজের হতাশার কথা লুকাতে পারেননি ম্যাথুস- ‘আমি জানি না বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হলে এমনটা করতো কিনা? কেউ একজন ব্যাটিং করতে এসে যদি দেখে তার হেলমেটের ফিতা ছিঁড়ে গেছে তাহলে কি সেটা পরিবর্তন করবে না? সাকিব পারত আবেদনটা উঠিয়ে নিতে।’

 

এই আউটকে যারা ‘আনফেয়ার’ বলছে- তাদের উদ্দেশে সাকিব বলেছেন, তারা যেন আইসিসিকে বলে আইনটি বাতিল করে। সাকিব মনে করেন এতে অনৈতিক কিছু নেই- ‘আপনি যখন দেশের হয়ে যুদ্ধে নামবেন তখন জয়ের জন্য যা কিছু করতে পারেন। আমিও নিয়মের মধ্যে থেকেই তা করেছি। যদি এটা অনৈতিকের কিছু হয় তাহলে আইসিসিকে বলেন নিয়মটা পরিবর্তন করতে।’

আরও পড়ুন  টেস্ট র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ

 

ক্রিকেটের প্লেয়িং কন্ডিশন অনুসারে, হেলমেট বা সরঞ্জামে ত্রুটি থাকলে এর জন্য কোনো সময় বরাদ্দ নেই। একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর থেকে পরবর্তী দুই মিনিটের মধ্যে স্ট্রাইকের ব্যাটসম্যানকে খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এর চেয়ে বেশি সময় নেওয়াতেই ম্যাথুসের আউটের জন্য আবেদন করে বাংলাদেশ। আইন অনুযায়ী ম্যাথুসকে আউট হয়ে ফিরে যেতে হয়।

 

ক্রিকেট ইতিহাসে এই প্রথম ‘টাইমড আউটের’ দেখা মিললেও এর আগে বাইশ গজের এই খেলাতে ১১ বার ব্যতিক্রমী আউট হয়েছে। যেখানে নাম আছে অনেক ক্রিকেট কিংবদন্তিদেরও। সেই ১১ বারের মধ্যে তিন বার ঘটেছে ‘হাত দিয়ে বল ধরে’ আউট হওয়ার ঘটনা। ৮ বার আউট হওয়ার ঘটনা ঘটেছে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে।

 

এর মধ্যে ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মহিন্দর অমরনাথ একাই দুই বার ‘অস্বাভাবিক আউট’-এর শিকার হয়েছেন। ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনিই ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘অস্বাভাবিক আউট’-এর শিকার হন। আউট হন ‘হাত দিয়ে বল ধরার’ অপরাধে। ১৯৮৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনিই আবার আউট হন ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে। ১২তম বারে ম্যাথুস গড়লেন ‘টাইমড আউট’ হওয়ার নতুন ইতিহাস।

আরও পড়ুন  শেষ হাসি কে হাসবেন—সাকিব না মুস্তাফিজ?

 

ক্রিকেটে ব্যতিক্রমী যত আউট

সর্বশেষ সংবাদ