হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: 1:23 PM, November 7, 2023

হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 

আজ মঙ্গলবার দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ সংলগ্ন খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

 

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, ‘দুর্ঘটনাস্থলে এসেছি। রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মেডিকেলে পাঠাচ্ছি।’

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ