সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩
গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এসব দেশ ও সংস্থাকে ৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
জানা গেছে, চিঠিতে এসব দেশের নির্বাচন কমিশনারসহ তিনজনের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়। তাদের নির্বাচন পর্যবেক্ষণের খরচ নির্বাচন কমিশন বহন করবে। এ তালিকায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নাম নেই। আমন্ত্রণ জানানো হয়েছে সার্ক ও ওআইসিকে।
এছাড়া একক দেশ হিসাবে চীন, জাপান ও সিঙ্গাপুরের নির্বাচন কমিশনারকে আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া সার্ক ও ওআইসির মহাসচিব এবং ফেমবোসা ও এ-ওয়েব’র চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিতদের মধ্যে যারা আসবেন, তাদের ব্যয় বহন করবে নির্বাচন কমিশন। আমন্ত্রণকারী দেশ বা সংস্থাকেই এ ব্যয় বহন করতে হয়। তবে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্যয় ইসি বহন করে না। সেক্ষেত্রে আগ্রহীদের নিজ খরচে আসতে হয় বলে জানিয়েছে কমিশন।
তিনি বলেন, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিদেশিদের আবেদনের সময় বাড়ানো হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর; বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি