মান্নান-মানিকে আস্থা, তিন নতুনে ভরসা

প্রকাশিত: 5:19 PM, November 26, 2023

মান্নান-মানিকে আস্থা, তিন নতুনে ভরসা
প্রতিনিধি, সুনামগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ আসনের বর্তমান সাংসদ এম এ মান্নান ও মুহিবুর রহমান মানিকের উপর আস্থা রেখেছে আওয়ামীলীগ । অন্যদিকে সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেনগুপ্তা মনোনয়ন বঞ্চিত হয়েছেন ।

রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

সুনামগঞ্জের ৫টি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন, সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড. মুহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ