সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩
বিএনপিদলীয় সাবেক এই সংসদ সদস্যকে বুধবার দলীয় মনোয়ন প্রদান করে তৃণমূল বিএনপি। শাহীন প্রার্থী হওয়ায় নাদেলকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। তিনি মৌলভীবাজার-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
নৌকা প্রতীক পাওয়া নাদেল টানা দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পর কুলাউড়ার সন্তান হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নাদেল। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা নাদেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও পরিচালক।
১৯৯৬ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন এমএম শাহীন। গত নির্বাচনে বিকল্প ধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। তবে ধানের শীষ প্রতীকের প্রার্থী সলতান মনসুরের কাছে পরাজিত হতে হয় তাকে। শাহীন এবার প্রার্থী হলেন তণমূল বিএনপির।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি