সিলেট | |
প্রকাশিত: 5:21 PM, November 30, 2023
সিকৃবি চলচ্চিত্র সংসদের সভাপতি শতাব্দি সম্পাদক ফরিদুল।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী শতাব্দী দত্ত শ্রাবণ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী মোঃ ফরিদুল ইসলাম।
বুধবার (২৯ নভেম্বর) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আতিকুজ্জামান ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন করেন।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি শতাব্দী দত্ত শ্রাবণ বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি অনুমোদন পেলো। ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’-ই একমাত্র সংগঠন যা অত্র বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে কাজ করে। স্বাধীন ধারার চলচ্চিত্রত নির্মাণের যে লক্ষ্য নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিলো, আমরা চেষ্টা করব সেই লক্ষ্যের সুষ্ঠ বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করতে।ছোটবেলা থেকে চলচ্চিত্র নিয়ে আগ্রহ। ব্যক্তিগত পছন্দের জায়গাতে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম বলেন, “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আমার বিশ্ববিদ্যালয় জীবণের প্রথম সংগঠন। এটা কাছে শুধু একটি সংগঠন নয়, এটি আমার আবেগ, এটি আমার ভালবাসা। মাঝখানে বিভিন্ন কারনে সংগঠনটি স্থবির হয়ে পড়েছিল। আশাকরি আমরা আবারো ঘুরে দাড়াতে পারবো। প্রিয় সংগঠনের দায়িত্ব পেয়ে আমি অনেক সম্মানিত ও আনন্দিত বোধ করছি।”
উল্লেখ্য, ২০১৬ সালে স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণ কে উৎসাহ ও ছড়িয়ে দেয়ার লক্ষ্যে একদল স্বপ্নচারী চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীদের হাত ধরে যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ইতোমধ্যে সংগঠনটি সিলেট চলচ্চিত্র উৎসব শিরোনামে সফলভাবে ৫ টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
আইনুল ইসলাম , কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি