আশরাফ আহমদ এর মৃত্যুতে জিএসসি ইউকের শোক

প্রকাশিত: 11:47 AM, December 1, 2023

আশরাফ আহমদ এর মৃত্যুতে জিএসসি ইউকের শোক
সংবাদদাতা: গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় সহ সভাপতি আশরাফ আহমদ আর নেই। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বার্মিংহামস্থ একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিএসসি ইউকে ।

এক শোক বার্তায় সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খছরু খাঁন ও ট্রেজারার সালেহ আহমদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জিএসসির কেন্দ্রিয় প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী সুফী সুহেল আহমদ এক বার্তায় এই তথ্য জানান।

শোক বার্তায় তারা বলেন “গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় সহসভাপতি আশরাফ আহমদ ছিলেন সদা হাস্যজ্জল, মানব প্রেমী ও সমাজসেবী গুণী ব্যক্তিত্ব। তিনি জীবদ্দশায় কমিউনিটির মানুষ ও দেশের জন্য অনেক কল্যাণকর কাজ করে গেছেন। তাকে হারানোর মধ্য দিয়ে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়।”

আরও পড়ুন  স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই

তারা আরও জানান ”আমাদের কমিউনিটি একজন গুণী ব্যক্তিত্বকে হারিয়েছে, তার অফুরন্ত ক্ষতি কমিউনিটিকে ব্যাথিত করেছে ।

সর্বশেষ সংবাদ