সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
জুড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণ হারালেন তরুণ। এম রাজু আহমেদ, জুড়ী থেকে♦
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারের সংযোগে লেগে প্রাণ হারালেন রিফাত আহমদ নামের ১৫ বছর বয়সী এক তরুণ। এ মৃত্যুতে এলাকা সহপাঠী ও পরিবারে বইছে শোকের মাতম।
জানা যায়, মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিফাত আহমদ (১৫) প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে দক্ষিণ সাগরনাল মাঠে ব্যাডমিন্টন খেলতে যান। এ সময় পল্লী বিদ্যুতের মূল খুঁটি থেকে বিদ্যুতের তারের সংযোগ দিতে গেলে স্পর্শে আঘাত প্রাপ্ত হোন।
এরপর সহপাঠীরা তাঁকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাত দিয়ে তাঁর চাচা ফুলতলা বাজারের ব্যবসায়ী ইউসুফ উদ্দিন জানান, সে লেখাপড়া বাদ দেওয়ার পর বৈদ্যুতিক সংযোগের মিস্ত্রি হিসেবে কাজ করে। সন্ধ্যার পর তাঁর সহপাঠীদের নিয়ে খেলা করে। এ সময় খুঁটিতে তারের সংযোগ দিতে গিয়ে মারা যায়। জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি