সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: 3:21 PM, January 15, 2024

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
প্রভাতবেলা ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা। এ সময় মাদক কেনাবেচা কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ ইলিয়াস খান।

কাওয়ার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

 

কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদে সোমবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে রাস্তার ওপরে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি হলুদ রংয়ের পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেনকে আটক করা হয়। পরে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত পিকআপ, নগদ ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুন  রিফাত হত্যা: প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত

 

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধার করা আলামতসহ মাদক কারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ