সিলেট | |
প্রকাশিত: 7:37 PM, April 24, 2024
তানজীল শাহরিয়ার
ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৩১তম ম্যাচে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে ৫৪ রানে হারিয়েছে ইলেভেন ব্রাদার্স ক্লাব।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইলেভেন ব্রাদার্স। ৫.৩ অভারে ২২ রান তুলতেই ২ উইকেট হারায় ইলেভেন ব্রাদার্স। ৩য় উইকেটে মাহদি এবং সানি ২৪ রান তুলে শুরুর বিপর্যয় সামাল দেন।
এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চলছিলো। অন্য প্রান্তে সানি রীতিমতো ইসমাইলের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন। অন্য ব্যাটাররা যেন উইকেটে এসে কোনো কিছুই বুঝতে পারছিলেন না।
১৮.২ অভারে যখন ৯ম উইকেট হারায় ইলেভেন ব্রাদার্স, তখন স্কোরবোর্ডে তাদের রান ছিলো ৭৭!
সানির ব্যাটে ভর করেই শেষ উইকেটে ৬৫ রান যোগ করে ইলেভেন ব্রাদার্স। মাত্র ৩৫ বলে শেষ উইকেটে ঝড় তুলে দলকে ১৪২ রানে পৌঁছে দেন সানি। ২৪.১ অভারেই ইলেভেন ব্রাদার্সের ইনিংস গুটিয়ে যায়।
সেঞ্চুরি না করার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সানি। ৯৭ রান করে অপরাজিত ছিলেন এই ডানহাতি। মাত্র ৬২ বলের এই ইনিংসে ছিলো ৭টি চার এবং ৯টি ছক্কা! মাহদি ১৯ রান করেন। চার ব্যাটার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন।
ইসমাইল এসসি’র তারেক ৪২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। মাহদি এবং ইমরান ২টি করে, ফাহাদ ১টি উইকেট লাভ করেন।
মাত্র ৩.১ অভারে ২৩ রান তুলে ভালো সূচনা করে ইসমাইল এসসি। তানভীর ইমরানকে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভেঙে প্রথম ধাক্কা দেন ইসমাইল এসসিকে। ২য় উইকেটে রাসেল এবং পারভেজ ২৬ রান তুলে সেই ধাক্কা কিছুটা সামাল দেন।
পারভেজ আর মাহিনকে অল্প সময়ের ব্যবধানে ফিরিয়ে দিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এগিয়ে যায় ইলেভেন ব্রাদার্স। ৪র্থ উইকেটে সালেহকে নিয়ে ২৩ রান যোগ করেন রাসেল। সায়েমের বলে শিমুলের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন রাসেল।
রাসেল ফেরার পর বালির বাঁধের মতো ইসমাইল এসসি’র ব্যাটিং লাইন ধসে পড়ে। মাত্র ১৫ রানে ৭ উইকেট হারিয়ে ৮৮ রানেই অলআউট হয় ইসমাইল এসসি।
রাসেল ২৯, পারভেজ ২৩, সালেহ ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান।
ইলেভেন ব্রাদার্সের সোহরাব ৩.১ অভার বল করে ৩ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। সায়েম ১৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। আকাশ এবং তানভীর ১টি করে উইকেট লাভ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্সের সানি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি