সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার কোম্পানিতে গ্যাসের লাইন রক্ষণাবেক্ষণের সময় বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ডুবাঐ বাজারের পাশে আকিজ ভেঞ্চার কোম্পানিতে এ ঘটনা ঘটে। আহতেরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন—আকিজ কোম্পানির প্রকৌশলী রিয়াদ আহমেদ (২৮), গাজী গ্যাসের শ্রমিক শাহ আলম (৪০), মিজান গাজী (৩৫) ও মাহফুজ মিয়া (৩০)। আহত তিনজনের নাম এখনো জানা যায়নি। তবে তাঁরা গাজী গ্যাসের শ্রমিক ছিলেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আকিজ কোম্পানির গ্যাস লাইনে কাজ করছিলেন গাজী গ্যাসের শ্রমিকেরা। এ সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আকিজ কোম্পানির প্রকৌশলী রিয়াদ আহমেদসহ মোট সাতজন আহত হন। ঘটনাস্থলেই মিজান ও মাহফুজের মৃত্যু হয়। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে রিয়াদ ও শাহ আলমের মৃত্যু হয়। চিকিৎসাধীন বাকি তিনজনের অবস্থা গুরুতর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি